কাঁচারীপাড়া ক্লাবের উদ্যোগে সুজানগরে শীতবস্ত্র বিতরণ
সুজানগরের ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া ক্লাবের উদ্যোগে গরিব, অসহায়, দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠ চত্বর থেকে শীতার্তদের মাঝে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাইদ, সহ-সভাপতি এম এ আলিম রিপন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ন সম্পাদক আনিছুর রহমান, অর্থ সম্পাদক রাজু আহমেদ, সহ-অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন মিন্টু, দপ্তর সম্পাদক ফিরোজ রানা, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আলম, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন হিমেল, সহ-ক্রীড়া সম্পাদক চন্দন কুমার, রাসেল হাসান, সাগর ও সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি সাইদুর রহমান জানান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে তারা ক্লাবের পক্ষ থেকে এ কাজগুলো তারা করেছেন এবং আগামীতেও এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।
কাঁচারীপাড়া ক্লাবের সহ-সভাপতি এম এ আলিম রিপন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানান এই ক্লাবের পক্ষ থেকে বর্তমানের ন্যায় আগামীতেও তারা যেন সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করে যেতে পারেন এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। উল্লেখ্য কাঁচারীপাড়া ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রেখে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অসহায় মানুষদের কল্যাণে কাজ করে আসছে।




thanks all
ReplyDelete