ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর অফিসার্স ক্লাবের নতুন ভবন উদ্বোধন


পাবনার সুজানগর অফিসার্স ক্লাব এর নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন এ ভবন উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। 




 এ সময় সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম, ক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, আব্দুল হাই উপস্থিত ছিলেন।  

অন্যান্যদের মধ্যে, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.