ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুবিধা বঞ্চিত মানুষের পাশে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

বৃহস্পতিবার দিনের পাশাপাশি রাতের আঁধারেও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান তিনি তার ব্যক্তিগত উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি মুজিববাধের উপর আশ্রয় নেয়া সুবিধাবঞ্চিত মানুষ সহ উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন অসহায় হত দরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

এ সময় পাবনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সুজানগর পৌর কাউন্সিলর মনসুর আলী মন্টু, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ (লতু) ও খালেক প্রাং প্রমুখ উপস্থিত ছিলেন। 

খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন রাজনীতির মুল উদ্যেশ্যেই হচ্ছে মানব সেবা। আওয়ামী লীগের কর্মী হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এই শিক্ষাই গ্রহণ করেছি। 

তাই সরকারের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আমার সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এবং হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

No comments

Powered by Blogger.