ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

ঐতিহ্যবাহী সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত


এম এ আলিম রিপনঃ ঐতিহ্যবাহী সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৯ মার্চ)সকালে শুরু হওয়া এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ মোসলেম উদ্দিন।   

পরে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, ওসি (তদন্ত) হাদিউল ইসলাম, ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর সুপার ডাঃ মোঃ মাসুদ আলী, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন  সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন। 

অনুষ্ঠানে সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এস্কেন্দার আলী,বাবুল আক্তার, মুসফিকুর রহমান, শফিকুল ইসলাম, রেজাউল করিম, রোকসানা আক্তার, সিদ্দিকুর রহমান, হেলাল উদ্দিন, রোকসানা পারভিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস, কম্পিউটার শিক্ষক লিয়াকত আলী,  সিনিয়র সহকারী শিক্ষক  রোকসানা পারভিন, মর্জিনা খাতুন, মোহাম্মদ মোস্তফা, সাবিনা ইয়াসমিন, সিদ্দিকুর রহমান, ক্রীড়া শিক্ষক প্রর্মিলা রানী পোদ্দার, সিনিয়র সহকারী শিক্ষক  বুলবুলি ঘোষ, রেজাউল করিম, সোরহাব হোসেন, কাজেম উদ্দিন, কৃষ্ণা রাণী, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, নাছির উদ্দিন, সঞ্জয় কুমার পাল, মনসুর আলী, একিউএম, সামসুজ্জোহা বুলবুল, ইনষ্ট্রাক্টর আব্দুর রজ্জাক, আব্দুল মতিন, হেলাল উদ্দিন, মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, চাঁদবি খাতুন, সহকারী শিক্ষক রোজিনা খাতুন, কেরামত আলী ও  ফারুক হোসেন। 

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ ছাড়া একই দিনে মধুপুর হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়, পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

No comments

Powered by Blogger.