ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

বর্ণিল আয়োজনে আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত


এম এ আলিম রিপনঃ সুজানগর পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল কাশেম এর নামে প্রতিষ্ঠিত আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৯ মার্চ) বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। 

সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল কাশেম এর সহধর্মিনী ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শামসছুন্নাহার বেগম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, ওসি (তদন্ত) হাদিউল ইসলাম, পাবনা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাডঃ শাহজাহান আলী খাঁন, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সর্দার রাজু আহম্মেদ ও ইঞ্জিঃ সামসুর রহমান। 

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সুজানগর হাসপাতালের আর এমও ডাঃ সেলিম মোর্শেদ, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  খন্দকার আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর আলম বিল্টু, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান ও শফিকুল ইসলাম বাবু প্রমুখ।  

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শম্পা খাতুন। অনুষ্ঠানে আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্য  মাজেদ আলী শেখ, সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন, সাইফুল অইসলাম বাদশা, নাসরিন আক্তার, আবু তালেব,বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সহ-সভাপতি আব্দুস ছালাম, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব, আওলিয়া খাতুন, এরশাদ হোসেন, শামীমা আক্তার, সাইফুল ইসলাম, রেশমা খাতুন, সাইদুল ইসলাম, মাহফুজুর রহমান, দুলালী আক্তার নমিতা বিশ্বাস, সাবরিনা আহসান,অফিস স্টাফ জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান, মনিরুল ইসলাম ও সুমাইয়া খাতুন।  

দিনের শুরুতেই ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য একিউএম শামছুজ্জোহা বুলবুল। সংশ্লিষ্ট সুত্রে জানযায় ২০১৯ সালের জানুয়ারী মাসে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় থেকে প্রথমবারের মত মোট ২৬ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়। তন্মধ্যে সবাই কৃতিত্বের সাথে পাশ করে। এছাড়া এবারে প্রথমবারের মত বিদ্যালয়ের  বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষায়ও ছাত্রছাত্রীরা শতভাগ পাশ করে। 

উল্লেখ্য যার নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত সেই সফল রাজনীতিক আবুল কাশেম  গত ২০১৬ সালের পহেলা অক্টোবর পৌরসভার চরসুজানগর  গ্রামে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। 

তিনি জিবীত থাকাকালীন ১৯৬৩ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর পর তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। এরপর আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কিছু দিনের মধ্যে সাংগঠনিক যোগ্যতার কারণে প্রথমে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন। এর পর ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সুজানগর ইউপি চেয়ারম্যান এবং ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি দীর্ঘদিন সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

No comments

Powered by Blogger.