ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

২২৯ বস্তা ত্রাণের চাল সহ ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আটক


এম এ আলিম রিপনঃ পাবনা জেলার  বেড়া উপজেলার  ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী সরদার কে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ র‌্যাবের হাতে আটক হয়েছেন।  সোমবার (১৩ এপ্রিল) রাত নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। 

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউনে মজুত করেছে-এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে যায় র‌্যাব সদস্যরা। 

অভিযানে ঘটনাস্থল থেকে হাতে নাতে ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে আটক ও গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়। এ  রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব কমান্ডার।

No comments

Powered by Blogger.