ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সরকারের পাশাপাশি বিপদাপন্ন মানুষদের পাশে বিত্তশালীদেরকেও এগিয়ে আসতে হবে:এমপি ফিরোজ কবির


এম এ আলিম রিপনঃ পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন আজ সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। বাংলাদেশেও হানা দিয়েছে ভাইরাসটি। এর বিস্তার রোধে সারা দেশে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠা, গণপরিবহন চলাচল। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ শ্রমজীবী। কাজ না পেয়ে তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। অসহায় এ মানুষগুলোর ক্ষুধা নিবারণে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। এবং পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা। আর তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরকেও এ সময় মানুষের পাশে এসে সংকট মোকাবেলায় কাজ করার আহবান জানিয়েছেন এমপি ফিরোজ কবির।

এ সময়  সরকারি ত্রান বিতরণে কোন ধরনের অনিয়ম না করার জন্য পাবনা-২ আসনের সকল পর্যায়ের জনপ্রতিনিধিদেরকে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। আর কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে সতর্ক করেন ।

 সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে পৌরসভার ৬৩০টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে সোমবার সরকারি বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এমপি আরো বলেন আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক না হই, তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনব তাই আসুন আমরা ঘরের বাইরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিয়ে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি। 

খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে  এ সময়  ট্যাগ অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী,উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, এন এ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর পৌর সচিব গোলাম নবী,  উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর কাউন্সিল হেলাল উদ্দিন, আনিছুর রহমান খোকন, আবুল কালাম আজাদ, সাহেবুল, হাবিবুল্লাহ পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন, যুবলীগ নেতা সেলিম, নাছিম, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য  পৌরসভার ৬৩০ পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল সরকারি  ত্রাণ সহায়তা হিসাবে বিতরণ করা হয়। 

No comments

Powered by Blogger.