ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম এ আলিম রিপন/শরিফুল ইসলামঃ সুজানগর উপজেলার সাগরকান্দি উচ্চ বিদ্যালযের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

প্রতিযোগিতা শেষে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  মোঃ ইউসুফ আলী খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন চৌধুরী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর সভার মেয়র আলহাজ আব্দুল ওহাব, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, আমিনপুর থানা অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দিন, আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম তরুন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন  সাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া। 

অনুষ্ঠানে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ, সুজানগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।   

No comments

Powered by Blogger.