ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুজানগরে সমাবেশ


এম এ আলিম রিপনঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  সুজানগরে  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী। সমাবেশে অংশগ্রহনকারী নারীরা বলেন পুরুষের পাশাপাশি নারীদের  সমান মর্যাদা দিয়ে সংসদে ৩৩ শতাংশ নারী কোটা বাস্তবায়ন করতে হবে এবং নারীর ক্ষমতায়ন ও জনপ্রতিনিধিত্ব আইন বাস্তবায়ন করতে হবে । 

এছাড়া নারীরা যাতে বাসে, অফিসে আদালতে স্কুল-কলেজে নির্যাতনের শিকার না হয়। সর্বক্ষেত্রে যাতে মর্যাদা পায়  সোনার এই বাংলাদেশে  সেই প্রত্যাশা রাখেন তারা।

No comments

Powered by Blogger.