সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম,বিপিএম,পিপিএম।
পরে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস.কে হাবিবুল্লাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা শিক্ষা অফিসার এস, এম মোসলেম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সামছুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম শামছুল আলম।
সঞ্চালনা করেন সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোতাহার হোসেন। অনুষ্ঠানে সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, ঈশ্বরদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুরাদ হোসেন, সুজানগর পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




No comments