কাদোয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কাদোয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
পরে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সামছুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও ঈশ্বরদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুরাদ হোসেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




No comments