সুজানগরে ফুল ঘর এন্ড বিয়ে বাজার দোকানের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌর শহরের প্রাণকেন্দ্রের অগ্রণী ব্যাংকের পাশে রাজা বাদশা কমপ্লেক্সে নতুন আঙ্গিকে ফুল ঘর এন্ড বিয়ে বাজার দোকানের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রয়ারী) দুপুরে নতুন আঙ্গিকে শুরু হওয়া এ দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক, বিশিষ্ট কবি ও প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাদারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এলাকা পরিচালক আবু বক্কার, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, রাজা বাদশা কমপ্লেক্সের মালিক বাদশা, উক্ত ফুল ঘর এন্ড বিয়ে বাজার দোকানের কর্ণধার মোঃ আকরাম হোসেন, লোটো শো-রুমের কর্ণধার রাকিবুল হাসান (জাদু) সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম। ফুল ঘর এন্ড বিয়ে বাজার দোকানের কর্ণধার মোঃ আকরাম হোসেন জানান যাবতীয় কাঁচা ফুল, বাসরঘর, গাড়ী সাজানো বিয়েবাড়ী ও জন্মদিন অনুষ্ঠানের প্রয়োজনীয় সামগ্রী সহ অন্যান্য সামগ্রী সুলভ মুল্যে এই দোকান থেকে সকল শ্রেণী পেশার মানুষ ক্রয় করতে পারবে বলে আমি আশা রাখি।




No comments