মালিফা হাবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধিঃ পাবনা সুজানগর উপজেলার মালিফা হাবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও স্কাউট সমাবেশ আজ শনিবার বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে । জাতীয় সংগীত, আকাশে পায়রা অবমুক্ত করে পাবনা-২ আসনে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও স্কাউট সমাবেশের উদ্ধোধন করেন ।
মালিফা হাবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা বেড়া পৌরসভার মেয়র আলহাজ মোঃ আব্দুল বাতেন, অগ্রনী ব্যাংক লিমিটেড এক্সিকিউটিভ ফোরামের সভাপতি এ.কে.এম ফজলুল হক, সুজানগর পৌরসভার মেয়র আলহাজ মোঃ আব্দুল ওহাব, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল বাছেত, থানা আফিসার ইনচার্জ মোঃ বদরুদ্দোজা সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাজাহান আলী।
অনুষ্ঠানের উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন মালিফা হাবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এ.এফ.এম মনিরুল ইসলাম (তরুন)।
অনুষ্ঠিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক কে.এম নুর আলম, সমাজ সেবক কে. এম নুরুজ্জামান (বাবলু), মানিকহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, রাজবাড়ি উপজেলা কালুখালি সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আনছার আলী মোল্লা, আটঘড়িয়া যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপারভাইজার আব্দুল মাবুদ, মানিকহাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, ঢালারচর ইউনিয়নের চেয়ারম্যান কুরবান আলী, মাসুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিরোজ হোসেন, রুপপুর ইউনিয়রেন চেয়ারম্যান আবুল হাসেম উজ্জল, জাতছাখিনী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক বাবু, মালিফা হাবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শারিয়ার সুলতান প্রমুখ।
পৃষ্ঠপোষকতায় বিশিষ্ঠ ব্যবসায়ী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ রেজাউল ইসলাম (রেজা), বিশিষ্ঠ ব্যবসায়ী ও পদ্মা ওয়েল লিঃ পরিচালক মোঃ আরিফুজ্জামান মিয়া (টুটুল) । পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথি বৃন্দ’রা।






No comments