সাংবাদিক পুত্র শ্রাবনের বৃত্তি লাভ
স্টাফ রিপোটারঃ প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় শাহ নেওয়াজ শ্রাবন বৃত্তি লাভ করেছে। সে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী এবং সরকারি চাকুরীজীবী সেলিনা আক্তার দম্পত্তির বড় ছেলে। সে পৌরসভার চর ভবানীপুর গ্রামের বাসিন্দা।
এ বছর উপজেলার ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে করে সে বৃত্তি লাভ করে। সে মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৬৪ নম্বর লাভ করে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে। শ্রাবন ভবিষ্যতে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে চায়।
শ্রাবনের স্বপ্ন পূরণে তার বাবা-মা ও পরিবারের সকলে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। এদিকে শ্রাবন বৃত্তি লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক আব্দুস শুকুর,কার্য নির্বাহী সদস্য আব্দুল বাছেত বাচ্চু ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।




No comments