ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে সুজানগরে বর্ণাঢ্য র‌্যালি


এম এ আলিম রিপনঃ দেশের অন্যান্য স্থানের ন্যায় সুজানগরেও কমিউনিটি পুলিশিং-ডে ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায়  উপজেলা সমন্বয় কমিটি, কমিউনিটি পুলিশিং ইউনিটের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।  
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি ”এ স্লোগানকে ধারণ করে ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কমিউনিটি পুলিশ সদস্য,থানা পুলিশের কর্মকর্তা ও সদস্য সহ  স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহনে থানা চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা অডিটোরিয়ামে সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজার সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) হাদিউল ইসলামের সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং-ডে এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন ও উপজেলা সমন্বয় কমিটি, কমিউনিটি পুলিশিং ইউনিটের আহবায়ক আব্দুল হালিম। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মৃধা, উপজেলা কৃষকলীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং তাঁতীবন্দ ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন দফাদার আব্দুল লতিফ ও আকলিমা খাতুন প্রমুখ। 

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, বিআরডিবির সাবেক সভাপতি হাবিবুর রহমান, সুজানগর উপজেলা  আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগ নেতা মেহেদী মাসুদ, মামুন, সুজানগর প্রেসক্লাবের সহ-সভাপতি জামিলুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.