ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

প্রতিপক্ষ দলকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ফুটবলের ফাইনালে সুজানগর কাঁচারীপাড়া ক্লাব


এম এ আলিম রিপনঃ সাদুল্লাপুরে মরহুম দবির উদ্দিন খান ও  আব্দুস সামাদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় প্রতিপক্ষ কুষ্টিয়া জেলার কুমারখালী শেখ রাসেল স্মৃতি ফুটবল একাদশকে ট্রাইবেকারে -৩-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী সুজানগর কাঁচারীপাড়া ক্লাব। 

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে সাদুল্লাপুর সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে স্থানীয় সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত সেমিফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। নির্ধারিত সময়ের মধ্যে কাঁচারীপাড়া  ক্লাবের পক্ষে গোল দুইটি করে খেলায় সমতায় ফেরায় জামিল ও মিশু। পরে ট্রাইবেকারে কাঁচারীপাড়া ক্লাবের গোলরক্ষক আফ্রিদির দারুণ নৈপুণ্যে ৩-১ গোলে জয় পায় ক্লাবটি।  

মরহুম দবির উদ্দিন খান ও আব্দুস সামাদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও এ আর গ্রুপের জিএম  এবং সাদুল্লাপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সামছল আলম জিন্নাহ এবং ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও সাদুল্লাপুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এবং সাদুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলতাফ হোসেন জানান যুব সমাজকে মাদকমুক্ত রাখতে তারা এ ধরণের খেলার আয়োজন করেছেন। 

এর আগে এদিন সেমিফাইনাল খেলাটির উদ্বোধন করেন সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আমিরুজ্জামান খান খোকা। এ সময় সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, খেলা আয়োজক কমিটির মান্নাত সরর্দার, সোনাই খা, আজিজ শেখ, সাত্তার শেখ, ইসহাক আলী, নজরুল ইসলাম আরজু শেখ, মুন্তাজ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এদিকে কাঁচারীপাড়া ক্লাবের খেলোয়ারদের উৎসাহ দিতে খেলার মাঠে উপস্থিত হন কাঁচারীপাড়া ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ক্লাবের নির্বাহী সদস্য ও ক্রীড়া সংগঠক রাজা হাসান, আব্দুল আলিম যতিন, মোজাম্মেল হক, এটিএম শামছুজ্জামান ডন, শিলু কুমার দাস, আনিছুর রহমান খোকন, কালাম হোসেন, সিরাজুল ইসলাম সেলিম, ফারুক-ই আজম, নূর-এ আলম রতন, কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি সাইফুল্লাহ ফুল, কামরুল হাসান রানা, কাঁচারীপাড়া ক্লাবের সহ-সভাপতি ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পোষ্ট মাষ্টার আফজাল হোসেন, ক্লাবের যুগ্ন সম্পাদক আনিছুর রহমান আনিছ, আব্দুল্লাহ আল মামুন, ব্রজেন কুমার পাল, ক্রীড়া সংগঠক রাসেল হাসান, কাঁচারীপাড়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান জন, জায়দুল হক জনি, প্রচার সম্পাদক শাহীন হাসান, সহ-প্রচার সম্পাদক রাকিবুল হাসান জাদু, দপ্তর সম্পাদক ফিরোজ রানা, সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আলম, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, সহ অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন মিন্টু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সজীব, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিব হাসান সবুজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাকির হোসেন হিমেল, সহ ক্রীড়া সম্পাদক শ্রী চন্দন কুমার দাস, ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল হাসান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন কুমার দাস, সমাজ কল্যাণ সম্পাদক রাশেদুল হাসান আশিক, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন হিরা, বড় ও অন্তু সহ সুজানগরের শত শত দর্শক।

ধারা বর্ণনায় ছিলেন সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোতাহার আলী ও মিন্টু। আগামী শুক্রবার (২২ নভেম্বর) বিকালে মরহুম দবির উদ্দিন খান ও  আব্দুস সামাদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান খেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

No comments

Powered by Blogger.