ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, তাঁতিবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম প্রমুখ।

সভায় সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মশিউর রহমান মিয়া, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো সহ কমিটির অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.