সুজানগরে আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগরে মরহুম আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আবুল কাশেম স্মৃতি সংঘের আয়োজনে শনিবার (১৬ নভেম্বর) বিকালে শুরু হওয়া উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম, পুলিশ সুপার, পাবনা।
সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রয়াত আবুল কাশেমের পুত্র শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব এবং উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
অনুষ্ঠানে পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ বদরুদ্দোজা, ওসি (তদন্ত) হাদিউল ইসলাম, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম,হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মানিকহাট ইউপি চেয়ারম্যান এ এস এম আমিনুল ইসলাম,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা সুলতান প্রাং, তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ফররুখ কবির বাবু, প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সুজানগর উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজে ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাজারো দর্শকের উপস্থিতে উদ্বোধনী দিনের খেলায় উল্লাপাড়া রত্ন শপথ যুব সংঘ ১-০ গোলে কাশিনাথপুর সৌখিন ফুটবল একাডেমী কে পরাজিত করে বিজয় লাভ করে। খেলাটি পরিচালনা করেন সাগর হোসেন, সহকারি রেফারির দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন বাবলু ও আফসিন।
ধারা বর্ণনায় ছিলেন খুরশিদ, মোতাহার হোসেন ও মিন্টু। মরহুম আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্য প্রদানকালে পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এবং সভাপতির বক্তব্যে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন মাদককে না বলব,খেলাধুলাকে স্বাগত জানাব।
খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূর করে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে। যুব সমাজকে যদি আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে সহজেই সমাজে একে অপরের সাথে সম্প্রীতি সৃষ্টি হবে। সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যুব সমাজ অগ্রণী ভুমিকা পালন করতে পারবে।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম কে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথিদেরকেও ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য সফল রাজনীতিক সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম ২০১৬ সালের পহেলা অক্টোবর পৌরসভার চরসুজানগর গ্রামে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি জিবীত থাকাকালীন ১৯৬৩ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর পর তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কিছু দিনের মধ্যে সাংগঠনিক যোগ্যতার কারণে প্রথমে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন। এর পর ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সুজানগর ইউপি চেয়ারম্যান এবং ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি দীর্ঘদিন সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

No comments