চরতারাপুরে ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত
এম এ আলিম রিপনঃ বাংলাদেশ আওয়ামীলীগ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) ইউনিয়নের দীঘি গোহাইলবাড়ি বিদ্যালয় মাঠে চরতারাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ঝন্টু প্রাং এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াকুব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোশারফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক টিপু, পাবনা সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার রেখা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব হোসেন, সদর থানা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বকুল খান, সিদ্দিকুর রহমান খান,সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সদর থানা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মরিয়ম খাতুন, স্থানীয় আওয়ামীলীগ নেতা সন্তেষ প্রাং, মকছেদ আলী, আব্দুল ওহাব রবিউল ইসলাম, মোস্তফা, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমা আক্তার শিখা, সদর থানা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু, প্রমুখ।




No comments