ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু



এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলায় মোট ১৭ টি কেন্দ্রের মাধ্যমে রবিবার (১৭ নভেম্বর) থেকে সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। 

উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম জানান  এবছর সুজানগর উপজেলায় প্রাথমিক  শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বমোট ৫৯২২জন এবং ইবতেদায়ি পরীক্ষায় ২৩১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। 

সুজানগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভায়না সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিনাখড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোনকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উদয়পুর, দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আহম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাটিকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তালিম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খলিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বরখাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুলাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কাদোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাযায়। 

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান এ উপজেলার সকল কেন্দ্রেই সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে শিশুরা পরীক্ষা দিচ্ছে।

No comments

Powered by Blogger.