সুজানগরে বাড়িতে প্রবেশ করে প্রকাশ্যে ৩ ব্যক্তিকে কুপিয়ে জখম
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার তিন নং ওয়ার্ডের ভবানীপুর কাচারীপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বাড়িতে প্রবেশ করে প্রকাশ্যে ৩ ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
আহতদের মধ্যে মোঃ নবী আমীন (৫৮), মোঃ আখের উদ্দিন (৪৫) ও উজ্জল হোসেন কে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থার অবনতি হলে নবী আমিন কে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এছাড়া মারধর ঠেকাতে গিয়ে চরভবানীপুর এলাকার বাচ্চু শেখ (৪২) নামক এক ব্যক্তিও আহত হয়। আহত বাচ্চুকে প্রথমে সুজানগর এবং পরে পাবনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে পৌরসভার কাচারীপাড়া এলাকায়। স্থানীয় এলাকাবাসী জানায় চরভাবানীপুর এলাকার হাবি হোসেন নামক এক ব্যক্তির থেকে কয়েক কেজি রসুন দোকানে বিক্রির জন্য ক্রয় করে কাঁচারীপাড়া এলাকার উজ্জল হোসেন। সেই রসুন বিক্রির টাকা নিতে আসে হাবি। এ সময় উজ্জল হোসেন একটু পরে টাকা দেওয়ার কথা জানালে হাবি উত্তেজিত হয়ে অশ্লীন ভাষায় কথা বলতে থাকে। এরই এক পর্যায়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক এবং পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে সুজানগর থানা পুলিশ, সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান খোকন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনসুর আলী মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয়পক্ষের লোকজনের সাথে বসে তাৎক্ষণিকভাবে বিষয়টির সমাধান করে দেন।
কিন্তু সমাধানের আধাঘন্টা পরেই হাবি পক্ষের লোকজন আবারো নবী আমিনের বাড়ীতে ঢুকে প্রকাশ্যে কুপিয়ে নবী আমিন সহ ৩ জনকে কুপিয়ে আহত করে। পরে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হলে সবাই পালিয়ে যায়।
করোনার মহামারীর আতঙ্কের মধ্যে প্রকাশ্যে এধরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান খোকন ও চার নং ওয়ার্ড কাউন্সিলর মনসুর আলী মন্টু জানান ঘটনাটি খুবই দুঃখজনক। আবারো উভয় পক্ষের লোকজনের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানান তারা।






No comments