রাণীনগরের কর্মহীন অসহায় মানুষের মাঝে মাহতাব মৃধার খাদ্য সামগ্রী বিতরণ
এম এ আলিম রিপনঃ বৈশ্বিক মহামারি করোনা সতর্কতা জারির ফলে মানুষ আজ ঘরবন্দি। দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। ফলে অন্যান্য স্থানে ন্যায় সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়নেও কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ও খেটে খাওয়া অসহায় দুঃস্থ এ সকল মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন রাণীনগর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহতাব আলী মৃধা।
শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় বিন্দুপাড়া, টাকিগাড়া, হিরণনদী ভাতশালা সহ রানীনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার ২৫০টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে নিরাপদ দূরুত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাণীনগর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহতাব আলী মৃধা।
খাদ্য সামগ্রী বিতরণকালে মাহতাব আলী মৃধাবলেন, আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। সেই সাথে সমাজের সকল বিত্তবানদের অনুরোধ করব যাদের সুযোগ আছে দয়া করে এই দূর্যোগের সময় নিজ নিজ এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান।




No comments