ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে প্রথম করোনা রোগী সনাক্ত


এম এ আলিম রিপনঃ পাবনায় সুজানগর উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের দূর্গাপুর খন্দকারপাড়া (ঘোষপাড়া) এলাকার মোঃ সোরহাব হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)।

সুজানগর হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোরশেদ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কাজী শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে  ঘটনার পর উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল গিয়ে ওই বাড়ী সহ গ্রামটি লকডাউন ঘোষণা করেছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) আসিফ আনাম সিদ্দিকী।

স্থানীয় এলাকাবাসী জানায় নারায়ণগঞ্জের একটি ট্রেক্সটাইল মিলে কর্মরত উক্ত জাহাঙ্গীর তার কর্মস্থল থেকে অসুস্থ অবস্থায় গত ১০ দিন আগে তার নিজ বাড়ী সুজানগরের আহম্মদপুরে আসে। পরে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে দুইদিন পরই চিকিৎসার জন্য ঢাকাতে পাঠিয়ে দেয়। এ সময় তার পরিবারের পক্ষ থেকে তার ছেলের জন্ডিস হয়েছে বলে দাবী করা হয়।  

পরে ঢাকায় গিয়ে নমুনা পরীক্ষার পর উক্ত জাহাঙ্গীরের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। বর্তমানে সে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে এ প্রতিনিধিকে রবিবার রাতে মোবাইলফোনে জানায় করোনায় আক্রান্ত জাহাঙ্গীরের পিতা সোরহাব হোসেন। এ সময় তিনি করোনায় আক্রান্ত তার ছেলের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। 

সুজানগর উপজেলায় প্রথম এ করোনা আক্রান্ত রুগী সনাক্ত হওয়ায় স্থানীয় গ্রামবাসী সহ উপজেলার সকলের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে।

1 comment:

  1. For your kind information.sudhu baritai locked down kora hoiche kintu puro gram ba elaka ba tar para konotai lockdown kora hoy nai... ebepare ashepasher lokjon atonkito.. asha kori puro elakai lockdown kora hobe..

    ReplyDelete

Powered by Blogger.