তাঁতীবন্দের অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
এম এ আলিম রিপনঃ করোনা পরিস্থিতিতে গৃহে থাকা কর্মহীন দুঃস্থ হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে সামাজিক দূরুত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় এ সকল মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান,যুবলীগ নেতা হারুনর রশীদ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা প্রদানকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন মহামারী করোনাভাইরাস দুর্যোগময় মূহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদেরকেও কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সহযোগীতায় ও তাঁতিবন্ধ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সহযোগীতায় ও তাঁতিবন্ধ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।




No comments