ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

জাহানারা কাঞ্চন বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় এবং অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন এবং সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন। 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মমিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র সহকারী দাইয়ান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম।এছাড়া একই দিনে তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়,বজলুর রহমান উচ্চ বিদ্যালয়েও এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

No comments

Powered by Blogger.