সুজানগরে ডেঙ্গু জ্বরে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
এম এ আলিম রিপনঃ সুজানগরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অরিও কাউছার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সে সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের বারইপাড়া গ্রামের মোঃ মনসুর রহমানের মেয়ে।
মারা যাওয়া মেয়েটির চাচা আনিছুর রহমান জানান অরিও কাউছার ঢাকায় অবস্থান করে একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। পবিত্র ঈদুল আজহার ছুটিতে সে গত ১৫ দিন আগে বাড়িতে আসে।
এরপর গত এক সপ্তাহ আগে তার গায়ে জ্বর আসলে পাবনা হাসপাতালে পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে। পরবর্তীতে মেয়েটি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।




No comments