ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর পৌরসভার কর্মহীন স্বল্প আয়ের মানুষদের মাঝে খাদ্য বিতরণ


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের কারণে সুজানগর পৌরসভার  উপার্জন বন্ধ হয়ে যাওয়া স্বল্প আয়ের  মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সুজানগর পৌরসভার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (০৪ এপ্রিল) এ খাদ্য সামগ্রী বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও সুজানগর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল ওহাব। 

এ সময় সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর সচিব গোলাম নবী, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, হেলাল উদ্দিন, আবুল কালাম আজাদ, সাহেবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার, সাবেক দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিব ও সাবেক ছাত্রনেতা আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন । 

বিতরণকালে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেননভেল করোনা-১৯ ভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রত্যেক কে সচেতন হতে হবে। পরিধানরত জামা কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে নিজ নিজ ঘরে থাকতে হবে। খেটে খাওয়া শ্রমজীবি মানুষ সহ নিম্ন আয়ের মানুষরা যাতে খেয়ে পড়ে জীবন ধারণ করতে পারে এ ব্যবস্থা সরকারের পাশাপাশি এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরাও করছে। 

এই করোনা ভাইরাসে একজন মানুষও না খেয়ে মারা যাবে না। আমরা নিজেরা সচেতন হই, অন্যদেরকেও সচেতন হওয়ার উপদেশ দেই। উল্লেখ্য স্বল্প আয়ের মানুষের মধ্যে নাপিত, যানবাহন চালক ও শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও হতদরিদ্র ২৫০টি পরিবারের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করে সুজানগর পৌরসভা।

No comments

Powered by Blogger.