করোনা আতঙ্কে রোগী শূন্য সুজানগর হাসপাতাল
এম এ আলিম রিপনঃ বৈশিক করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ রোধে আইসোলেশ তৈরি করায় আতঙ্কে রোগী শূন্য হয়ে পড়েছে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বহির্বিভাগ ও জরুরী বিভাগসহ পুরো হাসপাতাল প্রায় রোগী শূন্য। শয্যাগুলো পড়ে আছে ফাঁকা। সেখানে শুধু ঘুরে বেড়াচ্ছে কয়েকটি বিড়াল। হাসপাতালটির এ চিত্রের কারণ করোনা ভাইরাস সংক্রামণ আতঙ্ক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে প্রতিদিন সুজানগর উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ২ থেকে ৩ শতাধিক মানুষ আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসেন। বর্তমানে আউটডোরে আসছেন মাত্র ৭০-১০০জন। এছাড়াও জরুরী বিভাগে রোগী প্রতিদিন আসতেন ৮০ থেকে ১০০ জন। বর্তমানে ২৫-৩০জন।
শুক্রবার গিয়ে দেখা যায় বিষ পান করা রুগী সহ ভর্তি রয়েছে কয়েকজন রুগী। তারাও দুপুরের মধ্যে হাসপাতাল ছেড়ে বাড়িতে যাবেন বলে জানান। হাসপাতাল ছেড়ে যাওয়া মনজেদ নামক এক রুগী জানান গত রাতে হাসপাতালে ভর্তি ছিলাম কিন্তু অন্য কেউ না থাকায় একা একা অনেক ভয়ে ছিলাম,তাই আজ হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যাচ্ছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, ফুলবাড়ী ৫০ শয্যার হাসপাতাল। হাসপাতালের ভবনের ২য় তলায় ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে করোনা সংক্রমিত কোন রোগী নেই। সাধারণ ওয়ার্ডের রোগীরা করোনা আতঙ্কেই হাসপাতালে ভর্তি হচ্ছেন না।




No comments