ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

আহম্মদপুর, ভাঁয়না ও রাণীনগরের হতদ্ররিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাস দুর্যোগে সুজানগর উপজেলার জীবনচিত্র বদলে গেছে। প্রশাসনের আহ্বানে মানুষ এখন ঘরে ঘরে অবস্থান করছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে , উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। 

সাধারণ মানুষও প্রশাসনের নির্দেশনা মেনে চলার চেষ্টা করছে। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এ অবস্থায় কাজকর্ম না থাকায় একেবারে গরিব ও মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে পড়েছে। তাদের অনেকে প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারছে না।

এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে সুজানগর উপজেলায়।এরই অংশ হিসাবে বহস্পতিবার ভাঁয়না এবং শুক্রবার (০৩ এপ্রিল) উপজেলার আহম্মদপুর ও রাণীনগর ইউনিয়নের হতদ্ররিদ্রদের মাঝে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) আসিফ আনাম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ও রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

No comments

Powered by Blogger.