সুজানগরে সেনা-পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান, জরিমানা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় সেনা, পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল)আকস্মিক ভাবে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান গুলিতে এ অভিযানে নামে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ সদস্যরা।
এছাড়াও তারা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের বাজার গুলিতেও টহল ও অভিযান চালায়। এ অভিযানে সুজানগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম,থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, সেনাবাহিনীর সদস্যরা সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শুক্রবার আকস্মিক যৌথ বাহিনীর সাথে ওই অভিযানে অংশ নেওয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম জানান মহামারি করোনা প্রতিরোধে সরকারীভাবে বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলিতে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কিছু মানুষ নিষেধ অমান্য করে বাজারে জড়ো হয়ে জটলা করছে। তাই সেনাবাহিনী ও পুলিশের যৌথ উপস্থিতিতে বাজার গুলিতে এ অভিযান চালানো হয়।
তারা এ অভিযানকালে চিনাখড়া বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচশত টাকা জরিমানা হয়েছে বলে জানান। তাদের এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান। এ অভিযান টিমে অংশ নেওয়া সেনা সদস্যরা জানান তারা করোনা প্রতিরোধে মাঠ পর্ষায়ে পরোদমে কাজ করে যাবেন।




No comments