ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর যুবলীগের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ


এম এ আলিম রিপনঃ করোনাভাইরাস প্রতিরোধে সুজানগর উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে স্থানীয় বাজারে জীবাণুনাশক ওষুধ স্প্রে প্রয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে  জীবাণুনাশক এ স্প্রে প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।  

এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সর্দার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সুজানগর পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, হাটখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল হক,সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বকুল হোসেন, নাজিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাল উদ্দিন খলিফা, সাধারণ সম্পাদক  মিজানুর রহমান রুবেল, মানিকহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, রানীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ভাঁয়না ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক, তাঁতীবন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি  হারুনর রশীদ বাদশা, সাধারণ সম্পাদক  শাহীন সরকার ও দুলাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা জনি, যুবলীগ নেতা ফিরোজ খাঁন আচ্চু, সরদার রুহুল আমিন, রাকিব হাসান শাহীন, রাকিবুল হাসান রতন, জায়দুল হক জনি, সাচ্চু, জাহাঙ্গীর আলম সবুজ ও উপজেলা ছালীগের সাবেক দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিব সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সর্দার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান  বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুজানগরের জনগণকে সুরক্ষা দিতে উপজেলাব্যাপী জীবাণুনাশক ওষুধ স্প্রে করার কার্যক্রম শুরু হয়েছে’। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। পরে উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের নিকট জীবানুনাশক সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

এছাড়া তারা করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে প্রত্যেকের নিজ বাড়ি-ঘরের আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রেখে কাজ করার অনুরোধ জানিয়েছেন।

No comments

Powered by Blogger.