ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে তরুণী গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী রাফি গ্রেফতার


এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে এক তরুণী গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজানগর থানা পুলিশ নিহতের স্বামী রাফিউল আযম রাফি (২৫) কে বুধবার গ্রেফতার করে বৃহস্পতিবার (০২ এপ্রিল) পাবনা জেল হাজতে প্রেরণ করেছে। 

গত রোববার সকালে সুজানগর উপজলার ভবানীপুর এলাকায় মৃত্যুর এই র্নিমম ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে। 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, সরকারের বনবিভাগে চাকুরির সুবাদে ২০১৩ সালে পাবনার সুজানগর উপজেলায় বদলী হয়ে আসেন ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার শহরের মধ্যপাড়ার বাসিন্দা মো. শামসুল আরেফিন। স্ত্রী, এক ছেলে এক মেয়ে নিয়ে ভালই কাটছিল দিনকাল। 

অসম্ভব সুন্দরী এবং প্রচন্ড মেধাবী একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশ্বিকে সুজানগরের শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদালয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি করান। ঐ সময় অষ্টম শ্রেণীতে পড়াশুনা করা অবস্থায় প্রেমের সম্পর্কের মাধ্যমে তারা বিয়ে করে।  প্রথমে মেয়েটির পরিবার মেনে না নিলেও পরবর্তীতে তারা মেনে নেয়। কিন্তু  মান সম্মান ও মেয়ের কথা চিন্তা করে তখন বিষযটি  মেয়ের চাচা সহ অন্য কাউকে জানায়নি  মেয়েটির পরিবার।  

উল্লেখ্য ২০১৭ সালে ঐশ্বি সুজানগরের শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসিতে গোল্ডেন এ প্লাস পায় এবং ২০১৯ সালে সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি তেও গোল্ডেন এ প্লাস পায়। বর্তমানে মেয়েটির পিতা খুলনার সুন্দরবনে কর্মরত রয়েছেন।

নিহতের মা অ্যাডভোকেট সাহেরা সাঈদ অ্যাডভোকেট সাহেরা সাঈদ অভিযোগ করে বলেন বিয়ের পর থেকেই তার মেয়ের প্রতি মানসিক ও শারিরিক নির্যাতন করতো তার স্বামী রাফি সহ পরিবারের লোকজন। এ সময় তিনি তার মেয়েটিকে  পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে শশুরবাড়ীর লোকজনের বিরুদ্ধে।  তিনি বলেন  মারধরের পর শ্বাসরোধ করে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়। 

পুলিশ, এলাকাবাসী এবং আমরা এসে শরীরের বিভিন্ন স্থানে বড় বড় জখমের চিহৃ পাই। আমার বদ্ধমুল ধারণা পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা রয়েছে’। তবে  মেয়েটির স্বামীর পরিবারের রোকজনের দাবী সে অভিমান করে আত্বহত্যা করেছে।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পর পরই পুলিশ ঐশ্বির স্বামী রাফিকে গ্রেফতার করেছে। এ ছাড়া নিহতের শশুর রাজা শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, ঐশ্বির অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। দোষীদের আইনের আওতায় আনা হবে। এদিকে লাশ ময়না তদন্ত শেষে জান্নাতুল ফেরদৌস ঐশ্বিকে তার নিজ গ্রামের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার শহরের মধ্যপাড়ার বৃহস্পতিবার ভোরে জানাজা নামাজ শেষে  দাফন করা হয়েছে বলে জানান মেয়েটির চাচা নিক্সন  আরেফিন।

No comments

Powered by Blogger.