ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে মুসলিম ছেলের সাথে অজানার উদ্দেশে পাড়ি জমালেন হিন্দু গৃহবধু


এম এ আলিম রিপনঃ সুজানগরে মুসলিম এক বিবাহিত ছেলের সাথে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন হিন্দু এক গৃহবধু।আর নিজের স্ত্রীকে ফেরত পেতে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী শ্রী আনন্দ কুমার। 

সুজানগর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানাযায়  গত শনিবার সকালে নিজ বাড়ী সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের  ক্রোড়দুলিয়া গ্রাম হতে হতে মাছ ধরার জন্য বিলে যান শ্রী আনন্দ হালদার।

পরে বিকালে এসে বাড়ীতে স্ত্রী শ্রী মতি গঙ্গারাণী(২৫) কে দেখিতে না পেয়ে অনেক খুঁজাখুজি করে পরে স্থানীয় এলাকার লোকজনের মাধ্যমে জানতে পারেন একই এলাকার আবুল কাশেম(কন্টাক্ট্রার)এর ছেলে মামুন খানের(৩০) সাথে অজানার উদ্দেশে পাড়ী জমিয়েছেন। 

এ সময় উক্ত দুইজনের ব্যবহিত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায় বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন শ্রী আনন্দ হালদার। এ বিষয়ে তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা জানান বিষয়টি তিনি মেয়ে এবং ছেলে উভয় পক্ষের মাধ্যমে জানতে পেরেছেন।

তবে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা করা হচ্ছে। সুজানগর থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) হাদিউল ইসলাম জানান লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তাদেরকে খুঁজে বের করতে চেষ্টা চলছে।

No comments

Powered by Blogger.