সুজানগরে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আব্দুস সালাম মোল্লা
এম এ আলিম রিপনঃ তিনি এমপি মন্ত্রী বা কোন জনপ্রতিনিধি নন। আবার নেই তার কোটি কোটি টাকাও। সুজানগরে পৌর শহরের একজন ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুস সালাম মোল্লা। মানব সেবায় স্বেচ্ছায় এগিয়ে এসেছেন তিনি। এবং সুজানগরে লকডাউনে থাকা কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন । ৫০টি পরিবারের হাতে তুলে দিয়েছেন কয়েক দিনের খাবার।
বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২কেজি আলু, ৩ কেজি মিষ্টি আলু, কাঁচা মরিচ, তেল, লবন এবং সাবান। বিতরণকালে এ সময় খন্দকার হারুন-অর-রশিদ, আবুল কালাম আজাদ, জসিম বিশ্বাস, সিদ্দিকুর রহমান ও বন্দের আলী ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আব্দুস সালাম মোল্লা বলেন, আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। সেই সাথে সমাজের সকল বিত্তবানদের অনুরোধ করব যাদের সুযোগ আছে দয়া করে এই দূর্যোগের সময় নিজ নিজ এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান।





No comments