ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ


এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভর ভবানীপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতা  প্রদান করা হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) পৌরসভার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আহম্মদ এর পরিবারের নিকট এ ত্রাণ সামগ্রী তুলে দেন সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব। 

এ সময়  পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পৌর সচিব গোলাম নবী, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, হাবিবুল্লাহ, আবুল কালাম আজাদ, সাহেবুল, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার, সাবেক দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিব ও সাবেক ছাত্রনেতা আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য সম্প্রতি উক্ত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ঘর সহ ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে যায় এবং পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানায়। 

No comments

Powered by Blogger.