ঘরে খাবার নেই ফোন কল পেয়েই সংখ্যালঘুর বাড়িতে খাদ্য নিয়ে হাজির উপজেলা চেয়ারম্যান শাহীন
এম এ আলিম রিপনঃ স্থানীয় কাশিনাথপুর বাজারের একটি দোকানে কাঠ মিস্ত্রির কাজ করে সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের সংখ্যালঘু বেশ কয়েকটি পরিবার। করোনা মহামারিতে এক সপ্তাহের বেশি সময় ধরে দোকান বন্ধ থাকায় তাদের কাজও বর্তমানে বন্ধ ।
উপার্জন না থাকায় এই কয়দিনে ঘরে বসে খেয়েই যা খাদ্য মজুদ ছিল তা সব ফুরিয়ে গেছে। এখন পয়সার অভাবে চাল ডাল কিনতে না পারায় পরিবারে নেমে এসেছে হাহাকার।
শনিবার দুপুরে হঠাৎ করেই মোবাইল ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের কাছে। এ সময় তারা জানায় তাদের ঘরে খাবার নেই। খবর পেয়েই ঠিকানা জেনে সঙ্গে সঙ্গে খাদ্য সামগ্রী নিয়ে সংখ্যালঘুর সেই বাড়িতে ছুটে যান উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
এ সময় তিনি উক্ত পরিবারগুলো ছাড়াও স্থানীয় এলাকার কয়েকটি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী পাওয়া পরিবারের লোকজন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা একেবারে গরীব মানুষ, করোনা ভাইরাসের দূর্যোগ মূহুর্তে উপজেলা চেয়ারম্যানের মোবাইলে কল দিয়ে ঘরে খাদ্য নেই বলতেই এক ঘন্টার মধ্যে আমাদের জন্য তিনি চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী পৌঁছে না দিলে হয়তো আজ থেকে না খেয়ে অনাহারে দিন কাটাতে হতো।
এই প্রাপ্ত খাদ্য সামগ্রী দিয়ে আগামী কয়েকটা দিন চলতে পারবো বলেও জানান তারা। খাদ্য সামগ্রী পাবার পর তারা বলেন উপজেলা চেয়ারম্যানের জন্য আমরা প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ রাখে। এবং এভাবেই আজীবন তিনি যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে।
সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা দিন আনে দিন খায় তাদের কথা চিন্তা করে মাদার অব হিউম্যানেটি খ্যাত বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই মহাবিপদের সময় যে ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তার তুলনা হয়। তিনি বাংলার প্রতিটি মানুুষের জন্য কাজ করে চলেছেন। আর তার আদর্শে অনুপ্রাণিত হয়ে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া সুজানগর শহরের পাশাপাশি গ্রাঞ্চলের দূর্বিসহ জীবন কাটানো মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি । তার এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে অসহায় মানুষদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন খাদ্য সামগ্রী বিতরণ করা ছাড়াও উপজেলার সকল ইউনিয়নের মানুষদের মাঝে করোনা ভাইরাস হতে নিরাপদ থাকতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজান, সাবান ও অন্যান্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন বলে জানান উপজেলার বিভিন্ন এলাকার মানুষেরা।





No comments