সুজানগরের তিনশত ভ্যান চালককে খাদ্য সহায়তা দিলো মন্ডল ডায়াগনস্টিক সেন্টার
এম এ আলিম রিপনঃ প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সুজানগরে কঠিন সময় পাড় করছে খেটে খাওয়া মানুষ। অনেক চালকই রিক্সা ও ভ্যান নিয়ে বের হলেও যাত্রী মিলছে না। যাত্রী না মেলায় শ্রম বিক্রির পথ সংকোচিত হয়ে পড়েছে তাদের। এমন সংকটময় সময়ে অসহায় দরিদ্র ভ্যান ও রিক্সা চালকদের পাশে এসে দাঁড়িয়েছে সুজানগর মন্ডল ডায়াগনস্টিক সেন্টার।
সুজানগরের দূর্দশাগ্রস্থ তিন শতাধিক রিক্সা ও ভ্যান চালকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় প্রতিষ্ঠানটি। রবিবার (০৫ এপ্রিল) বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় এ সকল চালকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার সহ-সভাপতি শাহীনুজ্জামান শাহীন।
এ সময় সুজানগর থানা অফিসার ইনচার্জ(তদন্ত) হাদিউল ইসলাম, সুজানগর মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার মোঃ রিয়াজ মন্ডল ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল পাঁচ কেজি চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
এ সময় মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার রিয়াজ মন্ডল জানান কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা হতদরিদ্র মানুষের কথা মাথায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এবং এই দুর্যোগ যতোদিন থাকবে ততোদিন আমি ধাপে ধাপে হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের ধারা অব্যাহত রাখবো ইন শা আল্লাহ।
খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার সহ-সভাপতি শাহীনুজ্জামান শাহীন সরকারের পাশাপাশি করোনাভাইরাসের এই পরিস্থিতিতে হতদরিদ্র মানুষের মাঝে মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের মত অন্যান্য বিত্তবানদেরও সহযোগীতার হাত বাড়িয়ে দেবার জন্য আহ্বান জানান।






No comments