ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে কর্মহীনদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া অব্যাহত


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের আপৎকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে সামাজিক দূরত্ব  বজায় রেখে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। 

রবিবার (০৫ এপ্রিল) উপজেলার মানিকহাট ও নাজিরগঞ্জ ইউনিয়নে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার উপজেলার তাঁতীবন্দ, দুলাই, আহম্মদপুর, ভাঁয়না ও রাণীনগর, সাগরকান্দী ও হাটখালী ইউনিয়নের হতদ্ররিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হত দরিদ্র মানুষ। এ হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপৎকালীন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসাবে কর্মহীন অসহায় প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.