ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

এমপি ফিরোজ কবিরের ব্যক্তি উদ্যোগে স্যানিটাইজার বিতরণ


এম এ আলিম রিপনঃ পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবিরের ব্যক্তিগত উদ্যোগে সুজানগর হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। 

শনিবার (০৪ এপ্রিল) পাবনা-২ আসনের বিভিন্ন এলাকায় এ স্যানিটাইজার বিতরণ করেন এমপি আহমেদ ফিরোজ কবির। এ সময় এমপি বলেন বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে সকলকেই বাস্তব চিত্র জানা ও সর্বশেষ তথ্য সম্মন্ধে অবহিত থাকা দরকার। 

তিনি বলেন, উদ্ভুত পরিস্থিতিতে সারাবিশ্বের নেতৃবৃন্দ উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই খুবই সচেষ্ট রয়েছেন। এই ভাইরাসটি আমাদের দেশেই নয়, বিশ্বেও নতুন। এর কোন প্রতিষেধক এখনও তৈরি হয়নি। এখন সতর্কতা ও সচেতনতাই আমাদের প্রধান প্রতিষেধক। পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এমপি আরো  বলেন করোনা ভাইরাস মোকাবেলায় সুজানগরবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে। তাই করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্যও অনুরোধ জানান তিনি। 

No comments

Powered by Blogger.