ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাতবাড়ীয়ায় গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্মহত্যা


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কাদোয়া গ্রামে বিন্তি খাতুন (২২) নামক এক গৃহবধুর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে ওই এলাকার  আব্দুল্লাহ শেখের স্ত্রী। 

ঘটনাটি ঘটে শনিবার (০৪ এপ্রিল)। সুজানগর থানা পুলিশ জানায় নিজ ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধু, এমন খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে। 

এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে মেয়েটির পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

No comments

Powered by Blogger.