ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পাবনা-২ আসনের অসহায় পাঁচ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন কামরুজ্জামান উজ্জল


এম এ আলিম রিপনঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত টানা ছুটির কারণে উপার্জন না থাকায়  অসহায় অবস্থায়  রয়েছে এমন (সুজানগর উপজেলা ও বেড়া আংশিক এলাকা নিয়ে গঠিত) পাবনা-২ আসনের  পাঁচ হাজার শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান উজ্জলের ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও মাস্ক  বিতরণ করা হয়েছে। 

সোমবার (০৬ এপ্রিল) সকালে সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের  চলনা গ্রাম থেকে অসহায় কর্মহীন এ সকল মানুষদের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান উজ্জল। 

এ  সময় উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার হেদায়েতুল্লাহ ডাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সহ সভাপতি সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিতরণকৃত প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল চাল, আলু, লবণ সহ অন্যান্য খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর  খাদ্য সামগ্রী বিতরণকালে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক  কামরুজ্জামান উজ্জল বলেন করোনা ভাইরাসের  সংক্রমণ থেকে বাঁচতে  মানুষ এখন বাইরে  আসছেন না। এতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। আর এই দুঃসময়ে  এলাকার অসহায় মানুষের পাশে থাকা আমার  নৈতিক দায়িত্ব। তাই  এ সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ ক্ষুদ্র প্রচেষ্টা। 

তিনি বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি।অতীত এবং বর্তমানের ন্যায় ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।  এ সময় তিনি দেশের এই ক্রান্তি লগ্নে জনসাধারণকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন।এবং  সকলকে স্বাস্থ্য সচেতনতা মেনে সতর্কতার সঙ্গে করোনা ভাইরাস রোধ করার পাশাপাশি সরকারি নির্দেশ মেনে যার যার বাসায় অবস্থান করে এবং দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষ পড়েছে খাদ্য সংকটে । ঠিক সেই মুহূর্তে সুজানগর উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান উজ্জল নিজ এলাকায় ছুটে এসে অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তার এমহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত পাবনা-২ আসনের সর্বস্তরের জনগন।

No comments

Powered by Blogger.