ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

রাতের আঁধারে দরিদ্রদের ঘরে ঘরে ত্রাণ নিয়ে আ’লীগ নেতা উজ্জল ও উপজেলা চেয়ারম্যান শাহীন


এম এ আলিম রিপনঃ দিনের পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণের জন্য তারা বেছে নিয়েছেন রাতের আঁধারকে। রাতের শুনশান নীরবতাকে ভেদ করে তারা ছুটে চলেছেন হতদরিদ্র ও কর্মহীনদের ঘর ঘরে। দরজায় গিয়ে কড়া নেড়ে মানুষের হাতে তুলে দিচ্ছেন চাল, ডালসহ বিভিন্ন খাদ্যদ্রব্য।

তারা আর কেউ নয় এ সুজানগরের দুই কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক কামরুজ্জামান উজ্জল এবং অপরজন হলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।  সোমবার (০৬ এপ্রিল) সুজানগর উপজেলার হতদরিদ্র ও কর্মহীন মানুষদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের ঘুম ভাঙিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন এ দুই নেতা।  

ঘুম ভেঙে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন  দরিদ্র পরিবারের মানুষগুলো। তাদের কাছে এটি স্বপ্ন মনে হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক কামরুজ্জামান উজ্জলের ব্যক্তিগত উদ্যোগে এ সকল খাদ্য সামগ্রী বিতরণকালে পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল এবং জাহিদুল হক জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সুজানগর পৌরসভার কাঁচারীপাড়া এলাকার বাসিন্দা শ্রমজীবী শ্রী নারদ কুমার  বলেন, সরকার আমাদের থাকার ব্যবস্থা করে দিছেন কাজ কইরা খাইতাম কিন্তু করোনার কারণে বাড়িত থাইকা বাইর হইতে পারিনা।কাজে যেতে না পারায় খুবই কষ্টে দিনানিপাত করতে হচ্ছে। কাল থেকে কি খাব, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।কিন্তু সৃষ্টিকর্তা খাদ্য পাঠিয়ে দিয়েছেন।তিনিই রিজিকের মালিক। ভাবতেই পারিনি আওয়ামীলীগের এ নেতারা খাবারের ব্যাগ নিয়ে বাড়িতে আসবেন।

 অপরজন শ্রী মানিক কুমার জানান, তিনি নাপিতের কাজ করেন।করোনার কারণে গত দুই সপ্তাহ ধরে কাজ বন্ধ। ঘরে যে খাবার ছিলো তাও শেষ হয়ে গেছে।ভাবছি সামনের দিনগুলো কিভাবে চলবে? সোমবার রাতে হঠাৎ বাড়িতে এসে কেউ আছেন-ডাকতেই ঘরের দরজা খুলে দেখি আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান উজ্জল এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন আসছে। তিনি চাল, লবণ, ডাল, আলু ও তেলের একটি প্যাকেট দিয়ে বললেন, এতে আপনার ৫ দিন চলবে। ৫ দিন যাওয়ার পর আবার খাদ্যসামগ্রী পাঠিয়ে দেওয়া হবে।

 খাদ্য সামগ্রী বিতরণকালে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক কামরুজ্জামান উজ্জল বলেন-আমরা রাজনীতি করি জনগণের সমস্যা সমাধানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার ব্যক্তিগত অর্থায়নে সাধ্যের মধ্যে অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। 

 সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন দিনের বেলায় অনেক দরিদ্র মানুষের  প্রয়োজন থাকার পরও লোকলজ্জায় তারা  খাদ্য সামগ্রী  নিতে পারেনা তাই রাতে তাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এবং দরিদ্রদের মাঝে এ ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

No comments

Powered by Blogger.