ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

নাজিরগঞ্জে সেনা ও প্রশাসনের যৌথ অভিযান, ব্যবসায়ীর জরিমানা


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাজারে সেনা ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। সোমবার (০৬ এপ্রিল) আকস্মিক ভাবে এ অভিযানে নামে সেনাবাহিনীর টহল টিম উপজেলা প্রশাসন।  

অভিযানে অংশ নেওয়া সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) আসিফ আনাম সিদ্দিকী জানান মহামারি করোনা প্রতিরোধে সরকারীভাবে বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলিতে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে।  এরপরও কিছু ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে। তাই সেনাবাহিনীর উপস্থিতিতে নাজিরগঞ্জ বাজারে  এ অভিযান চালানো হয়। 

অভিযানকালে নাজিরগঞ্জ বাজারের বিশ্বাস বস্ত্র বিতান নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান মালিককে দুই হাজার টাকা জরিমানা হয়েছে বলে জানান তিনি । 

No comments

Powered by Blogger.