ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামানের উদ্যোগে চালু হলো বিনামূল্যে ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা


এম এ আলিম রিপনঃ বাড়ির কোন মানুষ অসুস্থ? হাসপাতালে যাবার কোন দরকার নেই? এমন পরিস্থিতিতে পড়লে এখন থেকে আর চিন্তা নেই। হেল্পলাইনে কল করলেই বাসায় এসে উপস্থিত হবে ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবার কর্মীরা। 

সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের  ব্যক্তিগত উদ্যোগে সুজানগর উপজেলায় এবারের যাত্রায় যোগ হলো নতুন এ স্বাস্থ্য সেবা।  

সুজানগর উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ও চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রথমবারের মত এমন সেবা নিয়ে ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা’র গাড়ি চালু করা হলো।

মঙ্গলবার(০৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা’র জন্য নিয়োজিত গাড়ির চাবি  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ছাড়াও সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, হাসপাতালের আর এমও ডাঃ সেলিম মোরশেদ, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা ও সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর পরেই এদিন দুপুরে উপজেলার দুলাই ইউনিয়নের স্থানীয় একটি বাড়ীতে ভ্রাম্যমান মেডিকেল টিম উক্ত গাড়ী নিয়ে চিকিৎসা দেওয়ার মাধ্যমে ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবার কার্যক্রম শুরু করে। এ উদ্যোগে খুশি স্থানীয় মানুষেরা।

উপজেলার প্রত্যন্ত অঞ্চল রাণীনগরের আব্দুর রশিদ নামক এক ব্যক্তি বলেন, হাসপাতাল বাড়িতে আসছে। ফলে কষ্ট করে হাসপাতালে যেতে হবে না, এমনকি কোন টাকাও দিতে হবেনা। অবশ্যই এটি সুজানগর উপজেলা চেয়ারম্যানের একটি ভালো উদ্যোগ।

সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী প্রথমবারের মত সুজানগরে এ ধরণের কার্যক্রম চালু করায় উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। এবং সেই সাথে কেউ যেন অযথা হটলাইনে ফোন দিয়ে মেডিকেল টিমকে হয়রানি না করে সেই জন্যও সকলকের প্রতি অনুরোধ জানান। 

সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান জানান প্রাথমিক অবস্থায় দু’জন চিকিৎসক সহ পাঁচ জনের মেডিকেল টিম এ সেবা দিবেন। পরে আরো চিকিৎসক ভ্রাম্যমান মেডিকেল টিমে যুক্ত হবেন। এবং হাসপাতালের এই মোবাইল ফোন নাম্বার ০১৭৩০৩২৪৬৯৫ তে যোগাযোগ করলে ভ্রাম্যমান মেডিকেল টিম  ভ্রাম্যমান গাড়ী নিয়ে সেখানে পৌঁছে যাবে। 

সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন করোনায় যানবাহন বন্ধ থাকায় এই উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ যেন চিকিৎসা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত না হন, সেই জন্যই এ কার্যক্রম শুরু করা হয়েছে।  এবং করোনা পরিস্থিতির কারণে যতদিন সমস্যা থাকবে, ততদিন তার উদ্যোগে এই চিকিৎসা সেবা চালু থাকবে বলেও জানান তিনি । 

উল্লেখ্য   উক্ত কার্যক্রম ছাড়াও করোনায় কর্মহীন মানুষদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ,জনসচেতনতায় লিফলেট বিতরণের পাশাপাশি স্থানীয় বাজারে পণ্যদ্রব্যের মূল্য স্থীতিশীল রাখতে ব্যাপক ভূমিকা রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

No comments

Powered by Blogger.