জেলা পরিষদ সদস্য রেজার ত্রাণ সহায়তা পেল অসহায় পাঁচশত পরিবার
এম এ আলিম রিপনঃ কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় করোনায় কর্মহীন সুজানগর পৌরসভা সহ ভাঁয়না, তাঁতীবন্দ, দুলাই, সাতবাড়ীয়া ও মানিকহাট ইউনিয়নের নিম্ন আয়ের অসহায় পাঁচশত পরিবারের মাঝে পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণকৃত প্রতিটি প্যাকেটে চাল, লবন,আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ছিল।
খাদ্য সামগ্রী সহায়তাকালে রেজাউল করিম রেজা জানান, কোভিড-১৯ বিশ্ব ব্যাপী মহামারি আকার ধারণ করছে। বাংলাদেশেও ইহার সংক্রমণ দেখা দিয়েছে। এমতাবস্থায় কর্মহীন হয়ে পড়া সুজানগরের অসহায় মানুষদের মাঝে জেলা পরিষদের ও আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রীর পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।




No comments