ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে দরিদ্র জনগোষ্ঠির মাঝে ১০ টাকা দরে চাল বিক্রি শুরু


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া সুজানগর পৌরসভার দরিদ্র জনগোষ্ঠির মাঝে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) পৌর বাজারে খাদ্য পণ্য বিক্রির উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব।

জেলা খাদ্য বিভাগের নির্ধারিত ডিলারের কাছ থেকে প্রতি সপ্তাহে একজন ভোক্তা ১০ টাকা কেজি দরে পাঁচ কেজি  করে চাল ক্রয় করতে পারবেন। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার পৌরসভার পৌর বাজারের বাবলু কুমার সাহা ট্রেডার্স এবং আব্দুস সালাম ট্রেডার্স এই দুই ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি হবে। আর একজন ডিলার একদিনে ১ টন এবং সপ্তাহে ৩ টন করে চাল বরাদ্দ পাবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  মোঃ পারভেজ আনোয়ার বলেন একজন ভোক্তা তার জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে সপ্তাহে ১০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। বর্তমান এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১০ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রি অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

উদ্বোধনকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব জানান  করোনা ভাইরাসের কারণে  ঘরবন্দি বেকার হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য সরকার থেকে জরুরী ভিত্তিতে  বিশেষ বরাদ্ধকৃত এ চাল খোলা বাজারে বিক্রি শুরু হয়েছে। এবং ডিলারদের বিরুদ্ধে কোন ধরণের অনিয়মের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেও জানান তারা।

No comments

Powered by Blogger.