ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন


এম এ আলিম রিপনঃ সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে এক প্রেমিকা গত ৩ দিন ধরে অনশন শুরু করেছে। অনশনকারী প্রেমিকা সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামের মোঃ মাজেদ এর স্কুল পড়ুয়া মেয়ে মোছাঃ সুমি খাতুন। আর প্রেমিক সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের  তেবিলা গ্রামের  মৃত জাহের এর ছেলে মিরাজুল।

প্রেমিকা  সুমি খাতুন জানান মিরাজুলের সাথে তার বেশকিছুদিনের সম্পর্ক এবং বিয়ের কথা বলে আমার সাথে গভীরভাবে মিলামেশা করে। তাকে বিয়ের কথা বললে আজ নয় কাল এভাবে ঘুরাতে থাকে পরে অবশেষে বিয়ের দাবীতে আমি নিজে এসেই মিরাজুলের বাড়ীতে অনশন শুরু করেছি।মিরাজুল বিয়ে না করা পর্যন্ত  তিনি অনশন চালিয়ে যাবেন বলেও জানান তিনি। 

এ্দিকে এ ঘটনার পর থেকে প্রেমিক সরকার ট্রাভেলসে কর্মরত মিরাজুল পলাতক রয়েছে। দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমার কাছে ছেলে পক্ষের লোকজন এসেছিল। 

বর্তমানে দেশের এ পরিস্থিতিতে মেয়েটিকে বুঝিয়ে কোন সমাধান করা যায় কিনা সে বিষয়ে তার পরিবারের লোকজনকে পরামর্শ প্রদান করেছি।  

No comments

Powered by Blogger.