ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাতবাড়ীয়ায় প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন, অতপর....


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে প্রেমিকের বাড়ীতে  বিয়ের দাবিতে অনশন শুরু করেছে এক প্রেমিকা। গত ২ দিন ধরে অনশন শুরু করেছে সে । 

অনশনকারী প্রেমিকা মোছাঃ মিম খাতুন  মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের  এইচ এস সি ১ম বর্ষের ছাত্রী এবং তার গ্রামের বাড়ী সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের সুক্ষেতুপাড়া গ্রামে।  আর প্রেমিক  পারভেজ একই কলেজের একই বর্ষের ছাত্র  এবং উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের  জলিল মোল্লার ছেলে । 

প্রেমিকা  মিম জানায় পারভেজের সাথে বেশ কিছুদিনের সম্পর্ক এবং বিয়ের কথা বলে আমার সাথে গভীরভাবে মিলামেশা করে। তাকে বিয়ের কথা বললে আজ নয় কাল এভাবে ঘুরাতে থাকে পরে অবশেষে বিয়ের দাবীতে আমি নিজে এসেই পারভেজের বাড়ীতে অনশন শুরু করেছি। 

এদিকে মঙ্গলবার  রাতে ছেলেটির দুলাভাই সুমন হোসেন জানান  স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি সমাধানে অপারগতা প্রকাশ করলে ছেলের বাড়ী থেকে মেয়ের পরিবারের লোকজন ছেলে ও মেয়ে উভয়কে মেয়ের বাড়িতে নিয়ে গিয়ে আজ মঙ্গলবার আড়াই লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে জোরপূর্বক বিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন।

No comments

Powered by Blogger.