ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুবিধা বঞ্চিত কর্মহীন মানুষদের পাশে কামরুজ্জামান উজ্জল


এম এ আলিম রিপনঃ  কামরুজ্জামান উজ্জল  রয়েছেন পাবনা-২ আসনের সুবিধা বঞ্চিত কর্মহীন মানুষের পাশে । এদের মুখে একটু হাসি দেখতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যান্য অনেক রাজনৈতিক নেতারাই যখন বাসায়। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তিনি  সুজানগর উপজেলা ও বেড়ার বিভিন্ন গ্রাম থেকে গ্রাম ছুটে বেড়াচ্ছেন। 

সাধ্যমত সহযোগিতা করে চলেছেন এ সব  অসহায় মানুষের জন্য । কারণ; এই মূহুর্তে মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আনন্দটা যে বিশাল। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাটা তিনি কর্তব্য মনে করেন। জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হতে পারাটাও আল্লাহর বিশেষ রহমত মনে করেন কামরুজ্জামান উজ্জল। 

স্থানীয় এলাকাবাসী জানায়, সুজানগরের কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক কামরুজ্জামান উজ্জল করোনা ভাইরাসের এই সময়েও ঢাকা থেকে এলাকার অসহায় মানুষদের কথা চিন্তা করে ছুটে এসেছেন এলাকায়। এসে  বাড়ীতে বসে নেই। জিবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষদের খবর নিচ্ছেন। এবং অভাবী কর্মহীন মানুষদের বাড়ী বাড়ী গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে  বিতরণ করছেন তার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী। সেই সাথে মানুষকে করোনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি  সাবান ও মাস্কও বিতরণ করে চলেছেন।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুজ্জামান উজ্জল বলেন, মানুষকে ভালবাসার মধ্যে দিয়েই সকল আনন্দ পাওয়া যায়। এজন্য মানুষের বিপদের মূহুর্তে সাধ্যমত সহযোগিতা করছি।  ইনশাআল্লাহ যে কোনো দুর্যোগ সময়ে জনগণের পাশে আছি এবং থাকবো। আর পাবনা-২ আসনের সকলকে বলবো সবাই বাড়ীতে নিরাপদে থাকুন। সুস্থ থাকুন।

No comments

Powered by Blogger.