ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

দুলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু’র দাফন সম্পন্ন


এম এ আলিম রিপনঃ শত শত মানুষের ঢলে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি রাশেদুল কবির বাবু’র নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার বিকার সাড়ে পাঁচটার দিকে তিনি পরিবারপরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সর্বপরি রাজনৈতিক সহযোদ্ধাদের কাঁদিয়ে নাফেরার দেশে চলে যান । 

মঙ্গলবার স্থানীয় চরদুলাই তার নিজ গ্রামে সকাল ৯ টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সহ সভাপতি হাবিবুর রহমান, পাবনা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল,সাধারণ সম্পাদক শেখ তুষার সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।পরে চরদুলাই গোরস্থানে তাকে সমাহিত করা হয়।  

এদিকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেন  উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, জেলা যুবলীগের পক্ষ থেকে জেলা যুবলীগের আহবায়ক  ও যুগ্ন আহবায়ক এবং উপজেলা যুবলীগের পক্ষ থেকে সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা। 

No comments

Powered by Blogger.